কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:১০ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার এশিয়ার আকাশে চীনা নজরদারি বেলুন

এবার এশিয়ার আকাশে চীনা নজরদারি বেলুন

এবার জাপান, তাইওয়ানসহ এশিয়ার আকাশে নজরদারি বেলুন উড়িয়েছে চীন। অনুসন্ধানের পর বেলুন ওড়ানোর এই তথ্য-প্রমাণ হাজিরের দাবি করেছে বিবিসির বিশেষ অনুষ্ঠান ‘বিবিসি প্যানারোমা’।

নিজেদের আকাশসীমায় বেলুন উড়েছে-এমন খবর নিশ্চিত করে জাপান বলেছে, ভবিষ্যতে এই ধরনের বেলুন ভূপাতিত করতে প্রস্তুতি নিয়েছে দেশটি। তবে নজরদারি এই বেলুন-সংক্রান্ত বিবিসির তথ্য-প্রমাণের ব্যাপারে চীন সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের উপকূলে একটি চীনা ‘নজরদারি বেলুন’ গুলি করে ভূপাতিতের ঘটনায় পরাশক্তির এ দুই দেশের সম্পর্ক তিক্ততায় পৌঁছায়। যদিও চীন সে সময় দাবি করেছিল, জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম অঞ্চলে ওড়া ওই বেলুনটি বেসামরিক। বেলুনটি আবহাওয়ার মতো বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হয়েছিল এবং সেটি অনিচ্ছাকৃত ও বিচ্ছিন্ন ঘটনা ছিল।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পূর্ব এশিয়াবিষয়ক বিশ্লেষক জন কালভার বিবিসি প্যানারোমাকে বলেছেন, এটা এবারই প্রথম ঘটেনি। অন্তত পাঁচ বছর আগে শুরু হওয়া প্রচেষ্টার অংশ এটি। বিশেষত দূরপাল্লার মিশন মাথায় রেখে চীনের এই নজরদারি বেলুন নকশা করা হয়েছে এবং দৃশ্যত কয়েকটি বেলুন বিশ্ব পরিভ্রমণ করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিনথেটিক উপগ্রহের সহযোগিতায় বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণের পর পূর্ব এশিয়ার আকাশে চীনের বেলুনের সন্ধান পায়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কোরি জ্যাসকলস্কি জানান, ২০২১ সালের সেপ্টেম্বরে শুরুর দিকেও চীনের নজরদারি বেলুনের উত্তর জাপান অতিক্রম করার প্রমাণ পাওয়া যায়। তবে ওইসব ছবি আগে প্রকাশ করা হয়নি।

জ্যাসকলস্কির ধারণা, এসব বেলনু মঙ্গোলিয়ার দক্ষিণে চীনের বেশ ভেতর থেকে ওড়ানো হয়েছে। তবে বিবিসি এই তথ্য স্বতন্ত্রভাবে যাছাই করতে পারেনি।

জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং অন্য যে কোনো বিদেশি দেশের চেয়ে জাপানে আমেরিকান সেনাদের উপস্থিতি বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X