কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরে গিয়ে নিখোঁজ হংকংয়ের সাংবাদিক

সাংবাদিক মিনি চ্যান। ছবি : সংগৃহীত
সাংবাদিক মিনি চ্যান। ছবি : সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনের জন্য চীন সফরে গিয়ে হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের এক সাংবাদিক নিখোঁজ হয়েছেন। তার নিখোঁজ হওয়ার খবর সামনে আসতেই তাকে চীনা কর্তৃপক্ষ আটক করেছে, এমন আশঙ্কা করা হচ্ছে। জাপানি সংবাদমাধ্যম কিয়োডোর বরাতে শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

নিখোঁজ ওই সাংবাদিকের নাম মিনি চ্যান। তিনি চীনা প্রতিরক্ষা ও কূটনীতিতে বিশেষজ্ঞ ও পুরস্কার বিজয়ী একজন সাংবাদিক। ২০০৫ সাল থেকে তিনি সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত আছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে কিয়োডো জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক জিয়াংশান ফোরামে যোগ দিতে বেইজিং সফরে যান মিনি চ্যান। তবে ৩১ অক্টোবর তিন দিনের এই নিরাপত্তা সম্মেলন শেষ হওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

এ প্রতিবেদনের বিষয়ে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্টের সঙ্গে আলজাজিরা যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি। তবে কিয়োডো জানিয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, ব্যক্তিগত ছুটিতে আছেন মিনি চ্যান। গোপনীয়তাজনিত উদ্বেগের কারণে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি গণমাধ্যম প্রতিষ্ঠানটি।

চ্যানের একজন ফেসবুক বন্ধু আলজাজিরাকে বলেছেন, তাকে সবশেষ গত ২ নভেম্বর হোয়াটসঅ্যাপে একটিভ দেখিয়েছিল। তার সাম্প্রতিক ফেসবুক কার্যক্রমও ‘খুবই অদ্ভুত’। চ্যানের সবশেষ ফেসবুক পোস্ট ১১ নভেম্বরের। সেখানে তিনি ছুটি কাটানোর কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও সচরাচর ফেসবুকে তিনি সাংবাদিকতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পোস্ট করেন। এমনকি এই পোস্টে তিনি কোথায় আছেন জিজ্ঞেস করা হলেও কোনো জবাব দেননি সাংবাদিক চ্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X