কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প

ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে হাঁটছেন মানুষ। ছবি : সংগৃহীত
ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে হাঁটছেন মানুষ। ছবি : সংগৃহীত

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মাত্র ৯০ মিনিটে আরও ২১ বার ভূমিকম্প (আফটার শক) হয়েছে। অধিকাংশ আফটার শকের মাত্রা চার বা তার ওপরে ছিল। এ ছাড়া আগামী তিন থেকে সাত দিন পর্যন্ত শক্তিশালী আফটার শক অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে জাপানি আবহাওয়া সংস্থা। খবর আলজাজিরা ও সিএননের।

সোমবার জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া বিভাগ। এমন সতর্কবার্তার ঘণ্টাখানেক পরই স্থানীয় সময় বিকেল ৪টা ২১ মিনিটে ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। তবে এখানো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া তোয়ামা শহর, কাশিওয়াজাকি, কানাজাওয়া বন্দর, টোবিশিমা দ্বীপ, সাদো দ্বীপসহ জাপানের পশ্চিম উপকূলীয় কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামির খবর পাওয়া গেছে।

অন্যদিকে এখনো বড় ধরনের সুনামির ঝুঁকিতে রয়েছে ইশিকাওয়ার নোটো শহর। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই শহরে ৫ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

শুধু জাপান নয়, শক্তিশালী এই ভূমিকম্পের পর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ায় সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। এমনকি দক্ষিণ কোরিয়ায় দেড় ফুট উচ্চতার সুনামি আঘাত হানার খবর দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১০

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১১

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১২

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৩

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৪

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৫

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৬

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৭

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৮

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৯

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

২০
X