কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে দুই বিমানের সংঘর্ষ, ৫ আরোহী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের বিমানবন্দরে দুটি বিমানের সংষর্ঘ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বিমানের পাঁচ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) রাতে জাপানের পরিবহনমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকেও পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। এই ঘটনায় বিমানের ক্যাপ্টেন বেঁচে গেছেন। তবে তিনি গুরুতর আহত হয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জাপানি সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর জাপান এয়ারলাইন্সের বিমানটি অন্য আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে। ওই বিমানটি জাপানি কোস্টগার্ডের একটি বিমান। বিমানের ছয় যাত্রীর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। এই পাঁচজনকেই এখন মৃত ঘোষণা করা হলো। এ ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শোক প্রকাশ করেছেন।

তবে কোস্টগার্ডের বিমানের পাঁচ আরোহী নিহত হলেও যাত্রীবাহী বিমানটির ৩৭৯ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটির নাম জেএএল ৫১৬। এটি হোক্কাইডো থেকে দুর্ঘটনার ঘণ্টা দুয়েক আগে উড্ডয়ন করেছিল।

এদিকে অগ্নিকাণ্ডের দুই ঘণ্টা পার হলেও এখনো দুর্ঘটনাকবলিত বিমানে আগুন জ্বলছে। কয়েক ডজন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

জাপানি কোস্টগার্ড বলছে, তাদের বিমানটি ভূমিকম্প বিধ্বস্ত জাপানের নোটো উপদ্বীপে ত্রাণসহায়তা পৌঁছে দিতে নিগাতা বিমানবন্দরে যাচ্ছিল। তবে কীভাবে এবং কখন দুটি বিমানের সংঘর্ষ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X