কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে দুই বিমানের সংঘর্ষ, এখনো জ্বলছে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। অগ্নিকাণ্ডের দুই ঘণ্টা পার হলেও এখনো দুর্ঘটনাকবলিত বিমানে আগুন জ্বলছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সরাসরি সম্প্রচার করা ভিডিওতে দেখা যাচ্ছে টোকিওর হানেদা বিমানবন্দরের দুর্ঘটনাকবলিত বিমানে এখনো আগুন জ্বলছে। কয়েক ডজন দমকলকর্মী এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

দুর্ঘটনাকবলিত বিমানটির নাম জেএএল ৫১৬। এটি হোক্কাইডো থেকে দুর্ঘটনার ঘণ্টা দুয়েক আগে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার সময় বিমানে ক্রু ও যাত্রী মিলিয়ে ৩৭৯ জন আরোহী ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জাপানি সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর জাপান এয়ারলাইন্সের বিমানটি অন্য আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে। ওই বিমানটি জাপানি কোস্টগার্ডের। বিমানের ছয় যাত্রীর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

জাপানি কোস্টগার্ড বলছে, তাদের বিমানটি ভূমিকম্প বিধ্বস্ত জাপানের নোটো উপদ্বীপে ত্রাণসহায়তা পৌঁছে দিতে নিগাতা বিমানবন্দরে যাচ্ছিল। তবে কীভাবে এবং কখন দুটি বিমানের সংঘর্ষ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X