কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই চীন যেতে পারবেন আরেক দেশের মানুষ

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং থাই পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা নুকারা। ছবি : সংগৃহীত
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং থাই পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা নুকারা। ছবি : সংগৃহীত

ভিসা ছাড়াই আরও একটি দেশের নাগরিকদের চীনে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই চীনে যাওয়া-আসা করতে পারবেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, করোনোয় ক্ষতিগ্রস্ত পর্যটন খাতে সুদিন ফেরাতে দুই দেশের নাগরিকদের ভিসা ছাড়া ভ্রমণের অনুমোদন দিয়েছে চীন ও থাইল্যান্ড। রোববার ব্যাংককে বৈঠকের পর এক অনুষ্ঠানে থাই পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা নুকারা ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পারস্পরিক ভিসা মওকুফ চুক্তি সই করেন। আগামী ১ মার্চ থেকে এই চুক্তি কার্যকর হবে।

চুক্তি সই অনুষ্ঠান শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, এই সুবিধা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ড। দেশটির অর্থনীতিতে পর্যটন খাত বড় ভূমিকা রাখে। করোনার আগে থাইল্যান্ডে সবচেয়ে বেশি চীনা পর্যটক ভ্রমণ করেছেন। তবে করোনো মহামারি শুরু হলে পরিস্থিতি পাল্টে যায়। হু হু করে কমতে থাকে পর্যটকের সংখ্যা।

গত বছর ৩৫ লাখ চীনা পর্যটক থাইল্যান্ড সফর করেছেন। তবে মহামারির আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল এক কোটি ১০ লাখ। এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে ওয়াং বলেন, থাইল্যান্ডে চীনা পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে।

এর আগে গত নভেম্বরে ভিসা ছাড়াই ছয় দেশের নাগরিকদের চীনে ভ্রমণের সুযোগ দেয় বেইজিং। দেশ ছয়টি হলো—ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া।

বর্তমানে চীনে প্রবেশের জন্য বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন হয়ে থাকে। তবে ব্রুনাই, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুবিধা পেয়ে থাকে। এর সঙ্গে এবার নতুন করে থাইল্যান্ডের নাম যুক্ত হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X