কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

মানাং এয়ারের একটি হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
মানাং এয়ারের একটি হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

নেপালের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে লিক্ষুতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

এএফপি জানায়, বেসরকারি প্রতিষ্ঠান মানাং এয়ারর হেলিকপ্টারটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাঠমাণ্ডু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে পাঁচজন মেক্সিকান পর্যটক ও এক নেপালি পাইলট ছিলেন। উদ্ধারকারীরা সবগুলো মৃতদেহই উদ্ধার করেছেন।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। এ দুর্ঘটনার কারণ বের করতে সরকার একটি তদন্ত কমিটি গঠন করবে।

মানাং এয়ারের মুখপাত্র রাজু নিউপান বলেন, হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন চেত বাহাদুর গুরুং। ভালো আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারটি টেক অফ করে। আবহাওয়া একেবারেই খারাপ ছিল না। আমরা এখনই বলতে পারছি না কেন এটি বিধ্বস্ত হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১০

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১২

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৩

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৪

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৫

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৬

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৯

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

২০
X