কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ করলেও চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার অনুমতি দেবে থাইল্যান্ড

গাঁজার গাছের পরিচর্যা। ছবি : সংগৃহীত
গাঁজার গাছের পরিচর্যা। ছবি : সংগৃহীত

বিনোদনমূলক কাজে গাজার ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে থাইল্যান্ড। চলতি বছরের শেষ দিকে এটি নিষিদ্ধ করা হতে পারে। তবে চিকিৎসার উদ্দেশ্যে এটি ব্যবহারের অনুমতি দেবে দেশটি। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী চোলনান শ্রীকাউ বার্তা সংস্থা রয়টার্সের এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম চিকিৎসায় গাজা ব্যবহারের অনুমতি দেয়। ২০১৮ সালে দেশটি প্রথম এ অনুমোদন দেয়। এরপর ২০২২ সালে বিনোদনমূলক ব্যবহারের জন্যও গাজার বৈধতা দেয় দেশটি। এর এক বছরের থাইল্যান্ডে গাজার জন্য ১২০ কোটি ডলারের শিল্প গড়ে ওঠে। তৈরি হয় গাজার হাজারও দোকান।

দেশটিতে গাজার ব্যবহার নিয়ন্ত্রণের জন্য নতুন আইনের খসড়া তৈরি করেছে সরকার। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এটি কার্যকর হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, সংসদে পাস করার আগে বিলটি খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে।

বিনোদনমূলক ক্ষেত্রে গাজার ব্যবহার নিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আইন না থাকলে অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এর নেতিবাচক প্রভাব শিশুদের ওপরও পড়তে পারে। দীর্ঘমেয়াদি প্রভাবে তারা অন্যান্য নেশাদ্রব্যের দিকেও ঝুঁকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

থাইল্যান্ডে গত বছরের মে মাসে সাধারণ নির্বাচনের আগে সরকার গাঁজা ব্যবহারে সংসদে সমন্বিত আইন প্রণয়নের চেষ্টা করেছিল। তবে ওই সময়ের সরকার আইন প্রণয়নে ব্যর্থ হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অবৈধভাবে পরিচালিত গাঁজার দোকানগুলোকে ব্যবস্যা চালানোর অনুমতি দেওয়া হবে না। বাড়িতে গাঁজা উৎপাদনও নিরুৎসাহিত করা হবে। দেশটিতে নিবন্ধিত গাঁজার দোকান ২০ হাজারে সীমাবদ্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, নতুন আইনে গাঁজাকে নিয়ন্ত্রিত উদ্ভিদ হিসেবে লিপিবদ্ধ করা হবে। ফলে এটি চাষাবাদের জন্য অনুমতির প্রয়োজন হবে। আমরা চিকিৎসা ও স্বাস্থ্য শিল্পের জন্য গাঁজা চাষ সমর্থন করব।

খসড়া আইনে গাঁজার বিনোদনমূলক ব্যবহারের জন্য ৬০ হাজার বাথ জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া গাঁজা বিক্রি ও বিজ্ঞাপন-বিপণনে জড়িতদের এক লাখ বাথ জরিমানা বা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X