কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

গাঁজা খাওয়ার অনুমতি দিল জার্মানি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুলিশ ইউনিয়নের উদ্বেগ সত্ত্বেও গাঁজাকে আংশিক বৈধতা দিয়ে আইন পাস করেছে জার্মানির পার্লামেন্ট। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হলে ৪০৭ জার্মান আইনপ্রণেতা পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ২২৬ রক্ষণশীল ও উগ্র ডানপন্থি আইনপ্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন এবং চারজন ভোটদানে বিরত ছিলেন। খবর আনাদোলুর।

পার্লামেন্টে বিলের ওপর ভোটের আগে স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাচ আইনপ্রণেতাদের নতুন আইনকে সমর্থন করার আহ্বান জানান। তিনি বলেন, গাঁজা খাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে আগে যে নীতি গ্রহণ করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। কারণ সাম্প্রতিক বছরে গাঁজা সেবনের হার ক্রমাগত বেড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কার্ল বলেন, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন গ্রহণ করছি, যা আমাদের গাঁজা নিয়ন্ত্রণ নীতিকে মৌলিকভাবে পরিবর্তন করবে। নতুন আইনের মাধ্যমে আমাদের প্রথম লক্ষ্য কালোবাজারের বিরুদ্ধে লড়াই করা। আমাদের দ্বিতীয় লক্ষ্য হলো যুবক ও শিশুদের আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া। নতুন আইনের মাধ্যমে অপরাধী চক্রের মাধ্যমে গাঁজা বিক্রি প্রতিরোধ করা হবে।

নতুন আইন অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা রাখতে পারবেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে তিনটি পর্যন্ত গাঁজার গাছ রোপণ করতে পারবেন।

সর্বাধিক ৫০০ সদস্যবিশিষ্ট অলাভজনক সংস্থা গাঁজা চাষ করতে পারবে। চাষের পর তা সংগঠনের সদস্যদের মধ্যে বিতরণ করা যাবে। তবে একজন সদস্য প্রতি মাসে সর্বোচ্চ ৫০ গ্রাম গাঁজা নিতে পারবেন।

তবে শিশু ও যুবকদের রক্ষায় স্কুল, খেলার মাঠ, যুবকেন্দ্র ও ক্রীড়া প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে গাঁজা সেবন নিষিদ্ধ করা হয়েছে। তরুণদের কাছে গাঁজা বিক্রির ন্যূনতম সাজা বৃদ্ধি করে দুই বছর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X