কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সিঙ্গাপুরে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সিঙ্গাপুরে এক বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাবেক প্রেমিকাকে হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে তিনি সাবেক প্রেমিকাকে গেলাংয়ের একটি হোটেলে হত্যা করেন। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করা ওই বাংলাদেশির নাম আহমেদ সেলিম।

সিঙ্গাপুর পুলিশ ফোর্স জানিয়েছে, রাজধানীতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদিন করেছিলেন। তবে প্রেসিডেন্ট তার আবেদন গ্রহণ করেননি।

পুলিশ সার্ভিসের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, ২০১৯ সালের পর এর মাধ্যমে দেশটিতে প্রথম বিচারিক মৃত্যুদণ্ড করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালে কার্যকর করা প্রথম মৃত্যুদণ্ড এটি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ওই বাংলাদেশির সাবেক প্রেমিকার নাম নুরহিদায়াতি ওয়ারতোনো সুরাতা। ইন্দোনেশিয়ার নাগরিক এ নারী পেশায় গৃহকর্মী ছিলেন। ২০১৮ সালে তিনি একটি হোটেলে তাকে হত্যা করেন।

জানা গেছে, সেলিম নামের ওই বাংলাদেশি একজন চিত্রশিল্পী ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাবেক প্রেমিকাকে হোটেলে নিয়ে হত্যা করেন তিনি। পরে ২০১৯ সালের ২ জানুয়ারি তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। ২০২০ সালের ডিসেম্বরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেন সিঙ্গাপুরের আদালত। এরপর ২০২২ সালের ১৯ জানুয়ারি সাজার বিরুদ্ধে আপিল করলেও আদালত তা খারিজ করে দেন।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X