কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাক্ষাৎপ্রার্থী জাপানের প্রধানমন্ত্রী, পাত্তাই দিলেন না কিম

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম ধনী দেশ জাপান। যাকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন। অর্থনৈতিক দিক ছাড়াও এশিয়ায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র এই জাপান। এমন অর্থনৈতিক ও সামরিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সম্প্রতি দেখা করতে চেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে। তবে তার এই চাওয়াকে বলতে গেলে তেমন পাত্তাই দিলেন না কিম। বরং সাক্ষাতের জন্য জুড়ে দিয়েছেন শর্তের নানান বেড়াজাল। খবর রয়টার্সের।

সোমবার (২৫ মার্চ) কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জংয়ের বরাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ভিন্ন এক চ্যানেলের মাধ্যমে কিম জং উনের সঙ্গে দেখা করতে চেয়েছেন ফুমিও কিশিদা।

তবে কিম বলেন, জাপান বাস্তবসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে কি না, সেটার ওপর নির্ভর করবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক। জাপানি প্রধানমন্ত্রীর জানা উচিত যে তিনি চান কিংবা সিদ্ধান্ত নিয়েছেন বলেই আমাদের দেশের নেতৃত্বের সাথে দেখা করতে পারবেন না।

তিনি বলেন, জাপান যদি উত্তর কোরিয়ার বিরোধিতা করে; এর সার্বভৌম অধিকার লঙ্ঘন করে তাহলে দেশটি আমাদের শত্রু হিসেবে বিবেচিত হবে এবং আমাদের লক্ষ্যবস্তুর অংশ হবে।

কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই তিনি আলোচনা করতে চান। বিগত ২০ বছরে দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রথমবারের মতো এমন কোনো বৈঠক আয়োজনের বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করছেন তিনি।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেত্রী ও কিমের বোন গত মাসে বলেছিলেন, কিশিদা কোনো একদিন পিয়ংইয়ং সফর করতে পারেন। তিনি বলেন, যদি জাপান পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানজনক আচরণের ওপর ভিত্তি করে সম্পর্কের উন্নতির জন্য একটি নতুন পথ খোলার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাহলে আমার মনে হয় দুই দেশ একটি নতুন ভবিষ্যৎ উন্মোচন করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X