কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হাজার কোটি টাকার মালিক বাবা, কিছুই জানে না ছেলে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের প্রয়োজন। পুত্রকে বাস্তব জীবনের রুঢ় এই শিক্ষা দিতে অবিশ্বাস্য এক উপায় অবলম্বন করেছেন চীনের একজন ধনকুবের। অঢেল সম্পদের মালিক হলেও আট দশজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন তিনি। জীবনযাত্রা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই, তিনি একটি মসলা কোম্পানির মালিক।

চীনা এই ধনকুবেরের নাম ঝ্যাং ইউদং। অতি সাধারণ জীবনযাপনের এই অভিনয় তিনি করেছেন নিজের ছেলেকে জীবনে কঠোর পরিশ্রমের মূল্য বোঝাতে। সন্তানের স্নাতক পর্যন্ত এই বিপুল সম্পদের কথা তার কাছে গোপন রেখেছিলেন এই ধনকুবের।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর খবরে বলা হয়, ঝ্যাং ইউদং জনপ্রিয় স্ন্যাক্স দ্য হুনান স্পাইসি গ্লুতেন লাতিয়া ব্র্যান্ড মালা প্রিন্সের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হচ্ছেন ঝ্যাং ইউদং। তার ছেলের নাম ঝ্যাং জিলং। ঝ্যাং ইউদংয়ের প্রতিষ্ঠান মালা প্রিন্স বছরে ৬০ কোটি ইউয়ান মূল্যের গ্লুতেন লাতিয়াও উৎপাদন করে। টাকার মূল্যে যার পরিমাণ ৯১১ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৮৬ টাকা।

ছেলে ঝ্যাং জিলং সংবাদমাধ্যমকে বলেন, তার ২০ বছর বয়স পর্যন্ত তাদের কাছে আর্থিক অবস্থা গোপন করেছিলেন তার বাবা। এ কারণে জীবনে সফল হতে কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। তবে জিলং জানতেন, মালা প্রিন্স নামে তাদের একটি বিখ্যাত মসলা কোম্পানি রয়েছে। কিন্তু তাকে বলা হয়েছিল, প্রতিষ্ঠানটি চালাতে গিয়ে তাদের পরিবার বিপুল পরিমাণ ঋণের কবলে পড়েছে।

জিলং জানান, পিংজিয়াং কাউন্টিতে তারা সাধারণ একটি ফ্ল্যাটে বসবাস করতেন। পরিবারের সহযোগিতা ছাড়াই তিনি নিজের যোগ্যতায় ভালো একটি স্কুলে ভর্তি হতে পেরেছিলেন। তার ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে চাকরি করবেন। সেখানে বেতন হতে পারে ৬ হাজার ইউয়ান বা ৯১ হাজার ১২৫ টাকা। এ দিয়ে পরিবারের ঋণ পরিশোধে কিছুটা সহায়তা করতে পারবেন তিনি। অবশ্য স্নাতক চলাকালেই তার কাছে সত্যিটা প্রকাশ করেন তার বাবা।

যখন জিলং নিজেদের কোম্পানিটির ব্যাপারে জানতে পারেন, তখন তাদের প্রতিষ্ঠান ১ কোটি ইউয়ান বা ১৫ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৯৬৩ টাকা দিয়ে নতুন একটি ভিলা তৈরি করছিল। এ ছাড়া ওই বছর যথেষ্ট পরিমাণ মুনাফা করেছিল তাদের প্রতিষ্ঠান।

জিলং বর্তমানে তার বাবার প্রতিষ্ঠানে ই-কমার্স বিভাগে কাজ করছেন। তার বাবা ঝ্যাং ইউদং তাকে বলে দিয়েছেন, নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলেই কেবল ছেলেকে প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝিয়ে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১০

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১১

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১২

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৩

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৫

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৬

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৭

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৮

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৯

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

২০
X