কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

২৫ বছরের মধ্যে এত ভয়াবহ ভূমিকম্প দেখেনি তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে হেলে পড়েছে বিশাল ভবন। ছবি : সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে হেলে পড়েছে বিশাল ভবন। ছবি : সংগৃহীত

তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রায় শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। তোমধ্যে এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাইওয়ানের পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত আনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজকের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়। তবে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার।

তাইওয়ান সরকার জানিয়েছে, পূর্ব অঞ্চলের পাহাড়ি ও স্বল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন কাউন্টিতে চারজন মানুষ মারা গেছেন। ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ২৬টি ভবন ধসে পড়েছে। এদের মধ্যে অর্ধেকের বেশিন হুয়ালিয়েনে অবস্থিত। প্রায় ২০ জন মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কার্যক্রম চলছে।

৬০ বছর বয়সী তাইপেই হাসপাতালের কর্মী চ্যাং ইউ-লিন বলেন, এটি খুব শক্তিশালী ছিল। মনে হচ্ছিল আমাদের বাড়ি ভেঙে পড়বে।

তাইওয়ানের সরকারি কেন্দ্রীয় বার্তা সংস্থা বলেছে, আজকের ভূমিকম্পটি এই দ্বীপ অঞ্চলের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। তার আগে সবশেষ ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ৪০০ মানুষ মারা যান। এ ছাড়া ভূমিকম্পে ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিকে জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, তাইওয়ানের ভূমিকম্পের কারণে তাদের ওকিনাওয়ার দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। তবে প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করলেও পরে সেটি কমিয়ে পরামর্শ হিসেবে দেখানো হয়। এ ছাড়া ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে ফিলিপাইন সিসমোলজি এজেন্সি। সেখানের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যেতে বলেছে সংস্থাটি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি চীনের ফুজিয়ান প্রদেশেও অনুভূত হয়েছে। অন্যদিকে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এটি সাংহাইতেও অনুভূত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X