কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের টয়লেটে বোমা, মহিলা যাত্রীকে নিয়ে ডানায় বিমানবালা!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানের টয়লেটে বোমা আছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উড্ডয়ন বাতিল করে বিমান থেকে নামিয়ে নিয়ে আসা হয় সকল যাত্রীকে। তল্লাশি চালানো হয় বিমানটিতে। আর সেসময় একজন মহিলা যাত্রীকে নিয়ে ডানায় নেমে আসতে দেখা যায় বিমানবালাকে।

মঙ্গলবার (২৮ মে), ভারতের দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণের হুমকি সংবলিত একটি টিস্যু পাওয়া যায় বিমানের টয়লেটে। তাতে লেখা ছিল ৩০ মিনিটে বোমার বিস্ফোরণ হবে (বম্ব ব্লাস্ট @ ৩০ মিনিটস)।

এই ঘটনার ভিডিয়ো ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে দিল্লি থেকে বারাণসীগামী একটি বিমানে বোমা রাখা আছে বলে হুমকি পাওয়া যায় একটি চিঠিতে। যাত্রীরা ইতোমধ্যে উঠে পড়েছিলেন বিমানটিতে। বিমানটি উড্ডয়নের ঠিক আগমুহূর্তে চিঠির মাধ্যমে দেওয়া সেই হুমকি সামনে আসে।

সঙ্গে সঙ্গে ফ্লাইট বাতিল করা হয় এবং বিমান থেকে সকল যাত্রীকে বের করে নিয়ে আসা হয়। উদ্ধারকাজ চলাকালীন এক বিমানকর্মী ও এক বৃদ্ধা যাত্রীকে বিমানের ডানা ধরে বেরিয়ে আসতে দেখা যায়। তবে বোমা বিস্ফোরণের হুমকি ভুয়া ছিল বলে মনে করছে কর্তৃপক্ষ।

ভাইরাল ফুটেজে দেখা যায়, পাইলট ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসছেন। এরপরই একজন বয়স্ক মহিলা যাত্রী এবং একজন ইন্ডিগো বিমানসেবিকা ইমারজেন্সি গেট দিয়ে বিমানের ডানায় বেরিয়ে আসেন। দেখা যায়, বিমানসেবিকা সেই যাত্রীর হাত ধরে তাকে উইংয়ে হাঁটতে সহায়তা করছেন এবং তাকে অন্য একটি জরুরি স্লাইড দিয়ে বিমান থেকে নামিয়ে দেন।

রিপোর্ট অনুযায়ী, বিমানটিতে ছিলেন ১৭৬ জন যাত্রী। হুমকির চিঠিটি পাওয়ার পর সকল যাত্রীকেই বিমান থেকে নিচে নামিয়ে আনা হয়। নিরাপত্তারক্ষীরা এসে বিমানের ভিতরে তন্নতন্ন করে খোঁজেন। তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি সেই বিমানে।

কয়েকঘণ্টা পর, সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি বারাণসীর উদ্দেশে রওনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১০

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১১

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১২

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৩

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৪

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৫

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৬

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৭

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৮

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৯

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

২০
X