কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১২:১২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে জান্তার হামলায় নিহত ১৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিয়ানমারের সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং তিনজন বিদ্রোহী রয়েছে। এ ছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন।

গতকাল শনিবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

শনিবার ভোরের দিকে সোনে চৌং নামের একটি গ্রামে অভিযান চালায় মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা। অভিযানে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের তিন সদস্যকে তারা আটক করে সেখানেই শিরশ্ছেদ করে।

এ ঘটনার পর বেশকিছু বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাধা দিতে এলে আরও ১১ গ্রাসবাসীকে হত্যা করে জান্তা।

স্থানীয়রা বলছেন, গ্রামের বিভিন্ন জায়গায় মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ ছাড়া ওই গ্রামে অভিযানের পর অন্য গ্রামবাসীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কী অবস্থায় আছে তা এখনো জানা যায়নি। ইরাবতী অবশ্য হামলা, প্রাণহানি বা নিখোঁজের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলেও উল্লেখ করেছে।

এ বিষয়ে জান্তা সরকার বলছে, নিহতরা সবাই বিদ্রোহী গোষ্ঠীর সদস্য। দেশটির জান্তাবিরোধী এক সমালোচক বলেন, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনারা প্রায় ৮০টি গণহত্যা চালিয়েছে। নতুন করে ইয়ানমাবিনে চালানো নৃশংসতা জান্তার সংঘটিত আরও একটি গণহত্যা বলে উল্লেখ করা হয়। এ সময় জান্তা সরকারকে অর্থ, অস্ত্র ও সমর্থন দেওয়া বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামাল বাবা হওয়ার প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমার স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১০

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১২

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৩

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৪

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৫

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৬

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৯

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

২০
X