কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১১:৩৪ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গান-সিনেমা দেখায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর

একটি সিনেমা হলে দর্শকরা। ছবি : সংগৃহীত
একটি সিনেমা হলে দর্শকরা। ছবি : সংগৃহীত

বিদেশি গান বা সিনেমা দেখলেই পেতে হচ্ছে কঠোর সাজা। কারণ হিসেবে বলা হচ্ছে, সেসব গান-সিনেমা পশ্চিমাদের প্রোপাগান্ডা।

তাই যারাই গান শুনছেন বা সিনেমা দেখছেন, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। শরিয়া আইনে পরিচালিত না হয়েও বছরের পর বছর এমনই কাণ্ড ঘটিয়ে যাচ্ছে এশিয়ারই এক দেশ।

আর নীরবে এসব ঘটনার সাক্ষী হচ্ছে দেশটির নাগরিকরা। এমনই কয়েকজন চাক্ষুস সাক্ষীর চাঞ্চল্যকর বয়ান সামনে আসতেই হইচই পড়ে গেছে।

বিদেশি গান শোনা বা সিনেমা দেখা যাবে না, দেখলেই গুলি খেয়ে মরতে হবে। এমন ভীতিকর পরিবেশ থেকে বাঁচতে প্রাণ নিয়ে পালিয়েছেন অনেকে। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশে। এরপর প্রকাশ্যে এনেছেন এসব ঘটনা।

উত্তর কোরিয়ার এসব ঘটনা দুনিয়ার সামনে তুলে ধরেছে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার গান শোনা বা সিনেমা দেখায় নিজ দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে মারছেন কিম জং উন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘স্নায়ুযুদ্ধ’ চলছে উত্তর কোরিয়ার। তাই দক্ষিণ কোরিয়ার কোনো কিছুই সহ্য করতে পারেন না কিম জং উন। প্রতিবেশী দেশের ‘প্রোপাগান্ডায়’ ভরা গান বা সিনেমা, তাদের দেশের সংস্কৃতি নষ্ট করছে, তাই কারও কাছে দক্ষিণ কোরিয়া গান-সিনেমা পেলেই কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। ২০২০ সালে করা একটি আইনের বলে এমন সাজা কার্যকর করে যাচ্ছে উত্তর কোরিয়া।

জনপ্রিয় কে-পপ শোনা, সিনেমা দেখা এবং সেগুলো শেয়ার করার অপরাধে দুই বছর আগে ২২ বছরের এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কিম জং উনের প্রশাসন। উত্তর কোরিয়ার একজন দেশত্যাগীর বর্ণনার ভিত্তিতে দক্ষিণ কোরিয়া জানায়, প্রকাশ্যে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই যুবককে। বিদেশির সংস্কৃতি দেশের ভেতর আনার অপরাধে ওই শাস্তি কার্যকর করা হয়।

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় বৃহস্পতিবার উত্তর কোরিয়ার মানবাধিকার রিপোর্ট-২০২৪ প্রকাশ করে। সেখানে উত্তর কোরিয়ার ৬৪৯ জন দেশত্যাগীর সাক্ষ্য রয়েছে।

একটি সাক্ষ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ৭০টি গান শোনায়, তিনটি সিনেমা দেখায় এবং সেগুলো বিতরণ করায় ২০২২ সালে দক্ষিণ হোয়ানঘায়ে প্রদেশে ২২ বছরের এক যুবককে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কিম জং উনের বাবা কিম জং ইল উত্তর কোরিয়ায় কে-পপ নিষিদ্ধ করেছিলেন। পশ্চিমা ও তাদের মিত্রদের সংস্কৃতির ‘খারাপ প্রভাব’ থেকে নিজ দেশের জনগণকে সুরক্ষিত রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কিম জং ইল। তার ছেলে কিম জং উন ক্ষমতায় কড়াকড়ি আরও বৃদ্ধি করেন। পাশাপাশি কঠোর একটি আইনও তৈরি করেন। তবে উত্তর কোরিয়ার সরকার সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে এটি একটি ষড়যন্ত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X