কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৩:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পাল্টা আক্রমণে ৩ গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের

পাল্টা আক্রমণে ৩ গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের

রাশিয়ার অধিকৃত দক্ষিণ-পূর্ব দোনেৎস্কের তিনটি গ্রাম পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। চলতি সপ্তাহে পাল্টা আক্রমণ শুরুর পর রুশ সেনাদের কাছ থেকে মুক্ত করা প্রথম এলাকা এই তিন গ্রাম।

একটি ভিডিওতে দেখা যায়, দোনেৎস্কের ব্লাহোদাত্ন গ্রামের যুদ্ধবিধ্বস্ত একটি ভবনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাদের দেশের পতাকা উত্তোলন করছে। এ ছাড়া ব্লাহোদাত্নের পাশের গ্রাম নেস্কুচনে সেনারা তাদের ইউনিটের পতাকা নিয়ে অবস্থান নিয়েছে। তবে এ ভিডিও যাচাই করতে পারেনি রয়টার্স।

ইউক্রেনের ‘তাভরিয়া’ সামরিক সেক্টরের মুখপাত্র ভ্যালেরি শেরশেন বলেন, ‘আমরা পাল্টা আক্রমণের প্রথম ফলাফল দেখতি পাচ্ছি।’

পৃথক আরেক বিবৃতিতে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, ইউক্রেনের সেনাবাহিনী মাকারিভকা নামে আরেকটি গ্রাম পুনর্দখল করে দক্ষিণের দুই দিকে ৩০০ থেকে ১৫০০ মিটার অগ্রসর হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের বাহিনী যে দিকে প্রতিরক্ষামূলক অবস্থানে আছে সেদিকে কোনো জায়গা বেদখল হয়নি বলেও যোগ করেন তিনি।

রাশিয়ার দখল করা পূর্ব ও দক্ষিণ অঞ্চল পুনর্দখলে বহুল প্রতিক্ষিত পাল্টা আক্রমণ শুরুর কথা গতকাল শনিবার জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক অভিযান চলছে।

তবে গত শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ চলমান। তবে এখন পর্যন্ত এটি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করতে ব্যর্থ হয়েছে। এমনকি পাল্টা আক্রমণে তাদের ব্যাপক হতাহত হয়েছে।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী বাখমুত শহরের কাছে হামলা চালিয়ে যাচ্ছে এবং তারা বার্খিভকা জলাধারের দিকে ২৫০ মিটার অগ্রসর হয়েছে বলে বিবৃতিতে জানান ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। গত মাসে বাখমুত শহর দখল সম্পন্ন করে রাশিয়া।

এদিকে জার্মানির তৈরি চারটি লেপার্ড ট্যাংক ও যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি ব্র্যাডলি যুদ্ধযান ধ্বংস করায় সেনাদের পুরস্কৃত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার অধিকৃত অঞ্চল পুনর্দখলে পাল্টা আক্রমণে পশ্চিমাদের দেওয়া এসব ট্যাংক ও যুদ্ধযান ব্যবহার করেছিল ইউক্রেন।

গতকাল শনিবার সেনাদের দেশটির সর্বোচ্চ সামরিক পদক ‘হিরো অব রাশিয়া গোল্ড স্টার’ পদক দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এই সেনারা ওই সব ট্যাংক ও যুদ্ধযান ধ্বংসের দাবি করেছিলেন।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X