কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

কিয়েভে ড্রোন হামলার রেকর্ড রাশিয়ার

ইউক্রেনের ওপর শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ছবি : সংগৃহীত
ইউক্রেনের ওপর শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার (৪ জুলাই) ভোরে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রাতভর বিস্ফোরণ, ড্রোনের গুঞ্জন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দে প্রকম্পিত ছিল শহরটি।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, কিয়েভে বিভিন্ন এলাকায় আগুন লেগেছে, কিছু ভবনও ধ্বংস হয়েছে এবং রেলপথের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানায়, এতে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া এক রাতে ৫৫০টি ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৭২টি ড্রোন প্রতিরক্ষা ভেদ করে কিয়েভে প্রবেশ করে। এটি আগের সপ্তাহের ৫৩৭ ড্রোন হামলার রেকর্ডও ছাড়িয়ে গেছে। প্রায় আট ঘণ্টা ধরে বারবার বিমান হামলার সতর্কতা বাজানো হয় কিয়েভজুড়ে।

এই হামলার কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়। ট্রাম্প বলেন, ‘আমি হতাশ, কারণ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ থামাতে কোনো আগ্রহ দেখাননি।’

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উপদেষ্টা আন্দ্রিই সিবিহা বলেন, ‘পুতিন ইচ্ছাকৃতভাবে এই আক্রমণ করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র এবং যুদ্ধ থামাতে যারা আহ্বান জানাচ্ছেন, তাদের কোনো গুরুত্ব দেন না তিনি।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই রাতকে ‘সর্বাধিক ভয়াবহ রাতগুলোর একটি’ হিসেবে আখ্যায়িত করে রাশিয়ার ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইউক্রেনও রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে পাল্টা ড্রোন হামলা চালায়, যেখানে একজন নারী নিহত হন বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা।

এইসময়েই যুদ্ধবিরতি আলোচনার আশাও কার্যত ভেঙে পড়েছে। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনালাপের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কোনো অগ্রগতি হয়নি। প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী নন।

রুশ পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো ইউক্রেন যুদ্ধের মূল কারণ দূর করার লক্ষ্যেই কাজ করছে। পুতিন সম্প্রতি বলেন, ‘সমগ্র ইউক্রেনই আমাদের’, যা তাকে ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণে ফেরানোর লক্ষ্যে অনড় অবস্থানে রাখছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলতে চান। বিশেষ করে মার্কিন অস্ত্র সহায়তা নিয়ে, যা সম্প্রতি কিছু ক্ষেত্রে স্থগিত হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা অস্ত্র সরবরাহ বন্ধ করিনি, তবে কমিয়ে দিয়েছি।’ তিনি জো বাইডেনের প্রশাসনকে দোষারোপ করে বলেন, ‘অতিরিক্ত অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করে ফেলছিল।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন আরও প্রচণ্ড ও নির্দয় পর্বে প্রবেশ করেছে। কিয়েভে শুক্রবারের হামলা সেই চলমান উত্তেজনারই সর্বশেষ উদাহরণ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X