কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের বিভিন্ন শহরে দিন-দুপুরে রাশিয়ার ভয়াবহ হামলা

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানীসহ প্রধান শহরগুলোতে এবার দিন-দুপুরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ ও বিভিন্ন শহরে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার (৮ জুলাই) পরিচালিত এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। খবর এএফপির।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, কিয়েভের একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ছাড়া বিভিন্ন শহরে অবকাঠামো, বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, তাদের সংবাদকর্মীরা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং মধ্য কিয়েভ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা দেখা গেছে। এ ছাড়া কিয়েভের শিশু হাসপাতালের কর্মকর্তাদের পাঠানো ছবিগুলোতে দেখা যায়, মানুষ ধ্বংসস্তূপের মাঝে খনন করছে, ভেঙে পরা ভবন থেকে কালো ধোঁয়া উঠছে।

হামলার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, ‘রুশ সন্ত্রাসীরা’ আবারও বিভিন্ন শহর— কিয়েভ, দিনিপ্রো, ক্রিভি রিগ, স্লোভিয়ানস্ক, ক্রামতোর্স্কে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ব্যাপকভাবে আক্রমণ করেছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বিভিন্ন ধরনের ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে আবাসিক ভবন, অবকাঠামো ও একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখমাদিত শিশু হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে অজানাসংখ্যক লোক আটকে পড়েছে এবং কতজন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলেও জেলেনস্কি বলেছেন।

কিয়েভে রাশিয়ার হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ হামলাকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে একটি বলে অভিহিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X