কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৪২ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নে বয়কটের মুখে হাঙ্গেরি

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ছবি : সংগৃহীত
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ছবি : সংগৃহীত

বয়কটের মুখে পড়তে যাচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তার প্রেসিডেন্সি ছয় মাসের জন্য আংশিকভাবে বয়কটের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রত্যেক সদস্য রাষ্ট্রই ক্রমান্বয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্সি পদ পেয়ে থাকে। সম্প্রতি ছয় মাসের জন্য পদটি পেয়েছে হাঙ্গেরি। পদ পাওয়ার পরই লম্বা সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।

তিনি প্রথমে কিয়েভ যান, সেখান থেকে মস্কোয় গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। সেখান থেকে চীনে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করে ওয়াশিংটনে ন্যাটোর সভায় যোগ দেন। ওরবান তার এই সফরের নাম দিয়েছেন শান্তি সফর বা পিস মিশন।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, কোনো ধরনের আলোচনা না করেই অরবান এ সফরসূচি তৈরি করেছেন বলে অভিযোগ করে ইউরোপীয় কাউন্সিল। কাউন্সিল এ সফর সমর্থন করে না বলেও জানায়। বিশেষ করে যেভাবে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ওরবান, ইউরোপীয় কাউন্সিল তা কোনোভাবেই সমর্থন করে না। সে কারণেই, ব্রাসেলস সিদ্ধান্ত নিয়েছে, ওরবানের এই ছয় মাসের প্রেসিডেন্সি আংশিকভাবে বয়কট করা হবে।

বলা হয়, হাঙ্গেরি যে কয়টি বৈঠকে সভাপতিত্ব করবে, সেখানে কোনো কমিশনার পাঠানো হবে না, প্রতিনিধি হিসেবে সরকারি আমলাদের পাঠানো হবে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন নিজে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। তিনি এবং তার সহকর্মীরা হাঙ্গেরির সভাপতিত্বে একটিও বৈঠকে থাকবেন না। সেখানে শুধু আমলারা থাকবেন।

সাধারণত, যে দেশ প্রেসিডেন্সি পায়, কমিশনের ২৭ জন কমিশনার সে দেশের রাজধানীতে গিয়ে একটি বৈঠক করেন এবং আগামী কয়েক মাসের রোডম্যাপ স্থির করা হয়। কিন্তু হাঙ্গেরির ক্ষেত্রে সে সফরও হবে না বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আমেরিকায় ন্যাটোর বৈঠকে যোগ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন ওরবান। ইউরোপীয় ইউনিয়নে হাঙ্গেরি একমাত্র দেশ, যার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। যে কোনো সময় পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ওরবান। শুধু তা-ই নয়, ইউক্রেন যুদ্ধেও রাশিয়াকে অঘোষিত সাহায্য করেছে হাঙ্গেরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১০

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১১

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১২

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৫

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৭

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৮

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৯

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

২০
X