কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১০:৪৩ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ শুক্রবার (২৬ জুলাই) এ ঘোষণা দেয়। এরপরই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেনাবাহিনীর এ জেনারেলকে মস্কোর একটি আটককেন্দ্রে স্থানান্তর করা হয়। খবর দ্য মস্কো টাইমসের।

এপ্রিল মাসে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সপ্তম উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বুলগাকভ (৬৯) গ্রেপ্তার হলেন। ইউক্রেন যুদ্ধের টালমাটাল পরিস্থিতিতে এসব কর্মকর্তারা সামরিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।

তদন্ত কমিটি বলেছে, বুলগাকভের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, তাকে মস্কোর কুখ্যাত লেফোরটোভো প্রাক-বিচার আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা জানায়নি এফএসবি।

বুলগাকভ ২০০৮ থেকে ২০২২ সালের মধ্যে উপপ্রতিরক্ষা মন্ত্রী (প্রশাসনিক) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে বদলি করা হয়। এর আগ পর্যন্ত সামরিক সরবরাহের তদারকি করেছিলেন তিনি। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু পর সামরিক রসদ পরিকল্পনায় তার বেশ প্রভাব ছিল। কিন্তু হঠাৎ সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল করেন পুতিন। প্রথম দফার সামরিক রদবদলেই দায়িত্ব হারান বুলগাকভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১১

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১২

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৩

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৪

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৫

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৬

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৭

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৮

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৯

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

২০
X