কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের সাহায্য চাইছেন নেতানিয়াহু

ভ্লাদিমির পুতিন ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতে উসকানি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মদদেই গাজায় এক বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। নতুন করে যোগ হয়েছে লেবাননে ইসরায়েলি অভিযান। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরানের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল।

আগুনে ঘি ঢালতে সিদ্ধহস্ত যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের বীজ বপন করছে, তখন ত্রাতার ভূমিকায় রাশিয়াকে পাশে চাইছে ইসরায়েল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইরানভিত্তিক মেহের নিউজ জানিয়েছে, লেবাননের সঙ্গে শান্তি স্থাপন করতে চান নেতানিয়াহু।

আর এ জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছে তেল আবিব। খবরে বলা হয়েছে, রাশিয়া এগিয়ে এলে ভবিষ্যত কোনো চুক্তির এটা দারুণ কাজে দেবে। আবার যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের নির্ভরতাও কমবে।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, চুক্তি বাস্তবায়ন এবং আরও উত্তেজনা রোধে রাশিয়ানদের বিশেষ ভূমিকা থাকবে। এমন খবর প্রকাশ্যে আসার পর, তড়িঘড়ি ব্যাখ্যা দিয়েছেন ইসরায়েলের একজন সাবেক কর্মকর্তা। তিনি দাবি করেন, আমেরিকাকে প্রাধান্য দেয় ইসরায়েল।

তবে ইরানের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে। তাই ভবিষ্যতে লেবাননের সঙ্গে ইসরায়েল কোনো চুক্তিতে পৌঁছলে, সেই সম্পর্ক কাজে লাগানো যাবে বলে বিশ্বাস ইসরায়েলের। শোনা যাচ্ছে, ইসরায়েল খুব দ্রুতই লেবাননের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X