কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ইউক্রেন যুদ্ধের সমালোচনা

রুশ ঔপন্যাসিকের ৮ বছর কারাদণ্ড

রুশ ঔপন্যাসিক দিমিত্রি গ্লুখোভস্কি। ছবি : সংগৃহীত
রুশ ঔপন্যাসিক দিমিত্রি গ্লুখোভস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় দিমিত্রি গ্লুখোভস্কি নামের এক সায়েন্স ফিকশন লেখকের আট বছরের কারাদণ্ড দিয়েছে রুশ আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় সোমবার (৭ আগস্ট) তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

রুশ লেখক দিমিত্রি গ্লুখোভস্কি মেট্রো-২০৩৩ নামের একটি উপন্যাসের জন্য বেশ সুপরিচিত ছিলেন। তার এ উপন্যাসের ওপর ভিত্তি করে পরে একটি ভিডিও গেমও তৈরি করা হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ৪৪ বছর বয়সি দিমিত্রি গ্লুখোভস্কিকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ করেছে রুশ সেনাবাহিনী।

সম্প্রতি ইউক্রেনে সৈন্য পাঠানোর পর রাশিয়ার একটি আইন গৃহীত হয়। ওই আইনে গ্লুখোভস্কিকে সাজা দেওয়া হয়েছে। আইনটিকে রুশ আক্রমণের সমালোচনা দমনে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন : জুন-জুলাইয়ে ৪৩ হাজার সৈন্য হারিয়েছে ইউক্রেন

ইউক্রেনে হামলার বর্ষপূর্তিতে ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে পোস্ট দেন গ্লুখোভস্কি। তিনি সেখানে লিখেন, এক বছর আগে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতাম যে এ যুদ্ধ রাশিয়া ও আমাদের জনগণের জন্য পীড়াদায়ক। এ যুদ্ধ জাতির জন্য মারাত্মক এবং ধ্বংসাত্মক। এজন্য আমি ইউক্রেনকে ভালোবাসি। এ ছাড়া রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে কারাদণ্ডের প্রতিবাদ জানিয়েও পোস্ট দেন তিনি।

এর আগে গত শুক্রবার (৪ আগস্ট) রাশিয়ায় পুতিনের প্রধান সমালোচক কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে চরমপন্থার অভিযোগে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ ওই মামলায় নাভালনির ২০ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছিল।

মস্কো থেকে প্রায় আড়াই শ’ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি কারাগারে আছেন নাভালনি। সেখানেই একটি অস্থায়ী আদালত বসিয়ে শুক্রবার রাতে নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে ২০২১ সালে প্যারোল লঙ্ঘন, জালিয়াতি ও আদালত অবমাননার দায়ে তাকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগে নারী আটক

শুনানির সময় নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, লাখো মানুষ মারা যাচ্ছে। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।’

নাভালনির বিরুদ্ধে রুদ্ধদ্বার আদালতের এ রায় ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নাভালনি বলেন, ‘ভিন্নমত পোষণকারীদের ভয় দেখাতে ‘স্তালিন শাসনামলের’ মতো তার দণ্ড হতে পারে, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করার সাহস না পায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X