কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৩:১৭ এএম
অনলাইন সংস্করণ
রাশিয়ার দাবি

জুন-জুলাইয়ে ৪৩ হাজার সৈন্য হারিয়েছে ইউক্রেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত দুই মাসে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে ৪৩ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে ইউক্রেনের। এমন দাবি করেছে রাশিয়া।

আরও পড়ুন : হঠাৎ ইউক্রেনে গেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী!

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কথিত পাল্টা অভিযান শুরুর পর থেকে (জুন-জুলাই) ৪৩ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। এর মধ্যে আহত, ইউক্রেন বা অন্য দেশে হাসপাতালে নেওয়া সেনা, বিদেশি ভাড়াটে সেনা ও দূর থেকে চালানো হামলায় নিহত সেনাদের হিসাব নেই।

রাশিয়ার বলছে, গত জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্রে তৈরি ৭৬টি এম৭৭৭ কামান ব্যবস্থা হারিয়েছে কিয়েভ। ইউক্রেন বাহিনীর সাঁজোয়া যান, ট্যাংকসহ ৪ হাজার ৯০০টি সামরিক যান ধ্বংস হয়েছে। এ ছাড়া ইউক্রেনের সামরিক স্থাপনাসহ আরও অনেক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, যার হিসাব নেই।

আরও পড়ুন : ‘একমাত্র এরদোয়ানই পুতিনকে ফেরাতে পারেন’

ক্রেমলিন দাবি করেছে, যে লক্ষ্য নিয়ে ইউক্রেন কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করেছিল, তা তো পূরণ করতে পারেনি, উল্টো রুশ বাহিনী বিভিন্ন অঞ্চলে আরও অগ্রসর হয়ে নিজেদের অবস্থান সংহত করেছে। এসব অঞ্চলের মধ্যে আছে সাউথ দোনেৎস্ক, বাখমুত ও জাপোরিশিয়া অঞ্চল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, দোনেৎস্ক, সাউথ দোনেৎস্ক, কুপিয়ানস্ক ও লিমান অঞ্চলকে লক্ষ্য করে ইউক্রেন এখনও হামলার চেষ্টা চালাচ্ছে। ক্রেমলিনের দাবি, গতকাল শুক্রবার থেকে এর আগের ২৪ ঘণ্টায় জাপোরিশিয়ায় ১৩০, সাউথ দোনেৎস্কে ১২০ ও লিমানে ৭০ জন সেনা হারিয়েছে ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X