কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বে কেবল দুজন নেতা রয়েছেন : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

বিশ্বে কেবল দুজন নেতা রয়েছেন বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি নিজেকেই বললেন বিশ্বের একমাত্র নেতা।

রোববার (০৮ ডিসেম্বর) রাশিয়ার সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান বলেন, বিশ্বে মাত্র দুজন অভিজ্ঞ নেতা রয়েছেন। আর তারা হলেন আমি ও ভ্লাদিমির পুতিন। আমি তাদের একজন বলেই বলছি না। আমি পুতিনের মতো দীর্ঘ প্রায় ২২ বছর ধরে ক্ষমতায় রয়েছি। অন্য কেউ এমন নেই।

তিনি বলেন, আমরা চাই আমাদের সংলাপ অব্যাহত থাকুক। রাজনীতি চালিয়ে যাওয়া জরুরি। উদাহরণস্বরূপ জার্মানিতে যখন (চ্যান্সেলর) অ্যাঞ্জেলা মার্কেল পদত্যাগ করেছিলেন তখন রাজনীতি শেষ হয়ে গিয়েছিল।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তিনি সাবেক জার্মান চ্যান্সেলর গারহার্ড শোয়েডকে খুব সম্মান করতেন। আমাদের প্রতিও তার সম্মানবোধ ভিন্ন রকমের ছিল। তিনি সত্যিই খুব ভালো নেতা ছিলেন।

গারহার্ডের বিষয়ে এরদোয়ান আরও বলেন, তিনি রমজানে মুসলমানদের সঙ্গে ইফতারির টেবিলে বসে কখনো বেয়ার পান করতেন না। মুসলমানদের প্রতি খুব সম্মান দেখাতেন তিনি।

এরদোয়ান আরও বলেন, গারহার্ডের সঙ্গে এখনও আমাদের সংলাপ হয়। তিনি মাঝেমধ্যে তুরস্ক সফরে এলে তার সঙ্গে আলাপ-আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১১

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৩

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৪

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৫

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৬

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৭

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৮

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৯

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০
X