কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ক্রিসমাস মার্কেটে উপচে পড়া ভিড়ের মধ্যে গাড়িচাপা

ক্রিসমাস মার্কেটে গাড়িচাপার পর নিরাপত্তা জোরদার। ছবি : সংগৃহীত
ক্রিসমাস মার্কেটে গাড়িচাপার পর নিরাপত্তা জোরদার। ছবি : সংগৃহীত

জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে গাড়িচাপার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। হামলাকারী সৌদি আরবের নাগরিক। অভিভাসী হিসেবে জার্মানিতে বসবাস করছেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় স্যাক্সনি-আনহল্ট রাজ্যের রাজধানী ম্যাগডেবার্গে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল বার্লিন থেকে ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) পশ্চিমে অবস্থিত।

স্যাক্সনি-আনহল্ট রাজ্যের প্রশাসনিক প্রধান রেইনার হ্যাসেলফ বলেছেন, নিহতদের মধ্যে একজন অল্পবয়সী শিশু। মার্কেটের ভিড়ের মধ্যে চালক বেপরোয়া গতিতে গাড়িটি ঢুকিয়ে দেন। এতে অনেকে চাপা পড়েন। এমনকি মানুষের চিৎকারেও তিনি গাড়িটি থামাননি। অভিযুক্ত চালককে পুলিশ গ্রেপ্তার করেছে।

হ্যাসেলফ আরও বলেন, এটি ম্যাগডেবার্গ শহরের জন্য, রাজ্যের জন্য এবং সাধারণভাবে জার্মানির জন্য একটি বিপর্যয়। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে৷

হ্যাসেলফ হামলাকারীর পরিচয়ের ব্যাপারে বলেন, ওই চালক সৌদি আরবের ৫০ বছর বয়সী পুরুষ ডাক্তার। জার্মানিতে স্থায়ী বসবাসের সুযোগ পেয়ে তিনি প্রায় দুই দশক ধরে এখানে বসবাস করছেন। আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি। এই মুহূর্তে আমরা অপরাধীর সঙ্গে কথা বলছি। যার অর্থ হলো শহরে আর কোনো বিপদের আশঙ্কা নেই।

স্থানীয় সম্প্রচারমাধ্যম এমডিআরের মতে সন্দেহভাজন ব্যক্তি জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থী হিসেবে পরিচিত ছিল না। হামলার মোটিভ এখনও অজানা। ঘটনার পর পুলিশ সম্ভাব্য বিস্ফোরক ডিভাইসের খোঁজে গাড়ির চারপাশের এলাকা খালি করে। পরে পুলিশকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশে এমন কোনো ডিভাইস পাওয়া যায়নি।

ম্যাগডেবার্গের দক্ষিণে বার্নবার্গ শহরেও পুলিশ অভিযান চালাচ্ছে। ওই এলাকায় সন্দেহভাজন ব্যক্তি বাস করতেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের সাথে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১০

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১১

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৩

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৪

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৫

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৬

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৭

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৮

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৯

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

২০
X