বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের পাল্টা হামলায় নিহত রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা

মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভ। ছবি : সংগৃহীত
মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভ। ছবি : সংগৃহীত

ইউক্রেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। মস্কো নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া অঞ্চলে দায়িত্বরত রুশ কর্মকর্তা ভ্লাদিমির রোগভের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

ভ্লাদিমির রোগভ গতকাল মঙ্গলবার জানান, রাশিয়ার ৩৫তম সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সের্গেই গোরিয়াচেভ জাপোরিঝিয়ায় যুদ্ধে নিহত হয়েছেন। সেখানে ইউক্রেনীয় বাহিনী কিছু এলাকা পুনরুদ্ধার করছে।

গোরিয়াচেভ এক বছরের মধ্যে ইউক্রেনে নিহত প্রথম কোনো শীর্ষ রুশ কর্মকর্তা। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুর ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

রয়টার্স জানিয়েছে, ৫২ বছর বয়সী গোরিয়াচেভ একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। তিনি দ্বিতীয় চেচেন যুদ্ধে লড়াই করেছেন। সে সময় একটি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এ ছাড়া তিনি তাজিকিস্তানে একটি রুশ সামরিক ঘাঁটির তত্ত্বাবধান করেন। মলদোভার বিচ্ছিন্ন রুশপন্থি অঞ্চল ট্রান্সডনিস্ট্রিয়ায় রুশ বাহিনীর নেতৃত্বও দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X