কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বেলারুশে পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু রাশিয়ার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। এসব অস্ত্রের কয়েকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী।

রাশিয়ার সরকারি টিভি চ্যানেল রসিয়া-এককে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। গতকাল মঙ্গলবার লুকাশেঙ্কোর এ সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র পাঠানোর মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবারের মতো দেশের বাইরে এ ধরনের অস্ত্র মোতায়েনে পদক্ষেপ নিল রাশিয়া।

লুকাশেঙ্কো বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র ও বোমা রয়েছে, যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। এসব বোমা হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী।’

গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র রাখার অবকাঠামো নির্মাণের পর এসব অস্ত্র সেখানে মোতায়েন করা হবে। তবে এসব অস্ত্রের নিয়ন্ত্রণভার রাশিয়ার হাতেই থাকবে।

কয়েক দশক ধরে ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। গত মার্চ মাসে সেদিকে ইঙ্গিত করে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন পুতিন। তবে রাশিয়ার এমন পদক্ষেপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার এ পদক্ষেপ নিবিড়ভাবে নজরদারি করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। শুধু পশ্চিমারাই নয়, রাশিয়ার এ পদক্ষেপে নজর রাখছে চীনও।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১০

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১১

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৩

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৪

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৭

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৯

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

২০
X