কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে ভয়ংকর যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

রাশিয়ার তৈরি সুখোই সু-৩৫ বিমান। ছবি : সংগৃহীত
রাশিয়ার তৈরি সুখোই সু-৩৫ বিমান। ছবি : সংগৃহীত

নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ-বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করতে চলেছে। এজন্য তারা রাশিয়ার তৈরি সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনছে।

সোমবার (২৭ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধবিমান কেনার কথা নিশ্চিত করেছেন। তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এসেছে।

আইআরজিসির শীর্ষ কমান্ডার বিষয়টি নিশ্চিত করলেও তার সংখ্যা তিনি নিশ্চিত করেননি। এমনকি এসব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেননি।

তাম-ওল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কোঅর্ডিনেটর আলী শাদমানি বলেন, আমাদের যখনই প্রয়োজন হয়, আমরা বিমান, স্থল এবং নৌ বাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সরঞ্জাম কিনে থাকি। সামরিক সরঞ্জামের উৎপাদনও ত্বরান্বিত হয়েছে বলে জানান তিনি।

ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি শত্রুরা বোকামি করে, তাহলে তারা আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতের তিক্ত স্বাদ পাবে এবং অধিকৃত অঞ্চলে তাদের কোনো স্বার্থই নিরাপদ থাকবে না।

এর আগে ২০২৩ সালে রুশ যুদ্ধবিমান কেনার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে বলে বার্তাসংস্থা তাসনিমকে জানিয়েছিল ইরান। এছাড়া গত ১৭ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে রাশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

দুই দেশের প্রেসিডেন্টের এ বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে অন্যতম হলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দক্ষিণ ককেশাসে সাম্প্রতিক উন্নয়ন ইস্যু।

রয়টার্স জানিয়েছে, এ বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিকস এবং মানবিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X