কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ নিয়ে বড় ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিন দিনের জন্য নতুন করে এক সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি ৮ মে সকালে শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত।

সোমবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে’ এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের সময় বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যুদ্ধরত দেশ ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া আশা করছে ইউক্রেনও এই উদ্যোগ অনুসরণ করবে এবং যুদ্ধবিরতি মেনে চলবে। তবে ইউক্রেন যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে রুশ বাহিনী ‘যথাযথ এবং কার্যকর’ প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করে দিয়েছে মস্কো।

এদিকে রাশিয়া আবারও শান্তি আলোচনা পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে। মস্কো জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য হবে ইউক্রেন সংকটের মূল কারণ দূর করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা।

এর আগে গত মাসে ইস্টার উপলক্ষে রাশিয়া ৩০ ঘণ্টার জন্য এক সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। যদিও সে সময় সংঘর্ষের মাত্রা কিছুটা কমলেও উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপও অন্তর্ভুক্ত। এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, যার একটি বড় অংশই সামরিক বাহিনীর সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X