কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

শাহবাজ শরিফ, গুতেরেস ও জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
শাহবাজ শরিফ, গুতেরেস ও জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ ফোনালাপ হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে গত সপ্তাহে মারাত্মক সন্ত্রাসী হামলা হয়। এর জেরে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের মহাসচিব এমন উত্তেজনা হ্রাস করার আহ্বান জানান।

গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এমন একটি সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি মনে করেন, ‍দুই দেশের যুদ্ধ মর্মান্তিক পরিণতির কারণ হতে পারে। তিনি উত্তেজনা হ্রাসে সহায়তার জন্য তার সৌজন্যমূলক সেবা প্রদানের প্রস্তাব দেন।

মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক এক বিবৃতিতে ফোনালাপের বিষয়ে এসব জানান। তিনি বলেন, মহাসচিব দুই দেশের উত্তেজনায় উদ্বিগ্ন।

এর আগেও জাতিসংঘ দুই দেশকে বার্তা দিয়েছিল। কাশ্মীর হামলার পর উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে- আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে। তিনি দাবি করেন, পেহেলগাম হামলায় পাকিস্তানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে এই আক্রমণের পরিকল্পনা করছে ভারত।

তার বক্তব্য যখন ব্যাপক প্রচার পাচ্ছে তখন কাশ্মীর সীমান্তে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, ষষ্ঠ বারের মতো পাকিস্তানি সেনারা সীমান্তের ওপার থেকে গুলি ছুড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X