কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০১ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ কিমের

কিম জং উন। ছবি : সংগৃহীত
কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে দ্রুত পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। একটি নতুন যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থার পরীক্ষা পর্যবেক্ষণের সময় কিম এ নির্দেশ দেন। এসময় তার সঙ্গে ছিলেন কন্যা কিম জু আয়ে, যাকে অনেকেই কিমের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে দেখছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বুধবার জানায়, পিয়ংইয়ং সম্প্রতি ‘চোয়ে হিয়ন’ নামের ৫,০০০ টনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ উন্মোচন করে। সেটিকে ঘিরে দুই দিনের এই অস্ত্র পরীক্ষার প্রথম দিনে স্বয়ং কিম উপস্থিত ছিলেন।

খবরে বলা হয়, কিম এসময় তার নৌবাহিনীকে পারমাণবিকায়নে গতি আনার নির্দেশ দেন। এর আগে উত্তর কোরিয়া দাবি করেছিল, এই জাহাজে ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ সংযুক্ত রয়েছে এবং আগামী বছরের শুরুতেই এটি অভিযানে যেতে পারে। বিশ্লেষকদের মতে, জাহাজটিতে স্বল্পপাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এর আকার ও কাঠামোর ভিত্তিতে এটি শিপ-টু-সারফেস ও শিপ-টু-এয়ার মিসাইল ছুড়তে সক্ষম—যার অর্থ এটি একইসঙ্গে আকাশ ও স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার পরীক্ষায় শিপ-টু-শিপ কৌশলগত নির্দেশিত অস্ত্র, বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় কামান এবং ইলেকট্রনিক জ্যামিং অস্ত্র পরীক্ষা করা হয়। এছাড়া সুপারসনিক ক্রুজ মিসাইল, কৌশলগত ক্রুজ মিসাইল, অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল ও ১২৭ মিমি স্বয়ংক্রিয় কামানও পরীক্ষা করা হয়।

কিম এর আগে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন এবং নৌ ও স্থলবাহিনী উভয়ের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তাদের নৌযানগুলোতে সুপারসনিক ক্রুজ মিসাইল, কৌশলগত ক্রুজ মিসাইল এবং ট্যাকটিকাল ব্যালিস্টিক মিসাইলের সমন্বয়ে আক্রমণ ক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

নিজেদের ‘অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে দাবি করে উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের নিরস্ত্রীকরণ কোনোভাবেই সম্ভব নয় এবং ওয়াশিংটন-সিউলের যৌথ মহড়াকে তারা ‘আক্রমণের প্রস্তুতি’ হিসেবে বিবেচনা করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সহায়তায় উত্তর কোরিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ ও অস্ত্র উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, পিয়ংইয়ংকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া একাধিকবার যৌথ সামরিক মহড়া চালিয়েছে এবং উত্তর কোরিয়াকে প্রতিহত করতে যুদ্ধবিমান, রণতরী ও পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X