কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

এক বিএসএফ সদস্য ড্রোন চালাচ্ছেন। পুরোনো ছবি
এক বিএসএফ সদস্য ড্রোন চালাচ্ছেন। পুরোনো ছবি

পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে জিওটিভি নিউজ।

সর্বশেষ ঘটনাটি ঘটেছে সাতওয়াল সেক্টরে। সেখানে ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে নজরদারি করার সময় ভূপাতিত করা হয়। সূত্র নিশ্চিত করেছে, ড্রোনটি ছিল ফ্যান্টম ৪ মডেলের, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম। এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভূপাতিত করা হয়। পৃথক দুটি ঘটনাই মঙ্গলবার (২৯ এপ্রিল) ঘটে।

ড্রোন সংক্রান্ত বারবার সীমালঙ্ঘনকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাদের মতে, এ অঞ্চলে ড্রোন উড্ডয়ন উত্তেজনা বাড়াচ্ছে।

তারা আরও বলেছেন, ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির স্পষ্ট প্রদর্শন। প্রতিপক্ষের এই ধরনের উসকানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। পাকিস্তান সেনাবাহিনী আরও কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

পাকিস্তান সামরিক সূত্র বলেছে, পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

এদিকে কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিন ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত থেকে বুধবার (৩০ এপ্রিল) ভোরের মধ্যে নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১০

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১১

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

১২

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

১৫

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১৬

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১৭

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১৮

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৯

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

২০
X