মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় হামলার একদিন পরই ইউক্রেনে প্রাণঘাতী আক্রমণ

হামলার পর হতাহতদের উদ্ধারের চেষ্টা। ছবি : সংগৃহীত
হামলার পর হতাহতদের উদ্ধারের চেষ্টা। ছবি : সংগৃহীত

উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর সুমিতে একটি বহুতল ভবনে ড্রোন হামলা হয়েছে। এতে ৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার একদিন পরই পাল্টা হামলা হলো। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে রাশিয়ার একটি ড্রোন ভবনটিতে আঘাত হানে। পরে রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি হতাহতদের তথ্য জানান।

জেলেনস্কি বলেন, প্রতি ঘণ্টায় আমরা সুমির পরিস্থিতি সম্পর্কে আপডেট পাচ্ছি। রাশিয়ান শাহেদ ড্রোন আঘাত হানার পর ভবনটি ধ্বংস হয়ে গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

তিনি আরও বলেন, এটি রাশিয়ান কর্মকাণ্ডের একটি বৈশিষ্ট্য । একটি সম্পূর্ণ ভবনের অনেক পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে তারা। এই ধরনের প্রতিটি হামলার জন্য বিশ্বের কাছ থেকে জবাব প্রয়োজন। সন্ত্রাসকে শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ইউক্রেনে ৮১টি ড্রোন ছুড়েছে। যার ফলে সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে।

বিমানবাহিনী ৩৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করে। অন্য ৩৯টি তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। বাকি পাঁচটি ড্রোনের কী হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি ইউক্রেনীয় বাহিনী।

এদিকে টেলিগ্রামে রাতে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সুমির গভর্নর ভলোদিমির আরত্যুখ একটি ক্রেন এবং ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেছেন, জরুরি পরিষেবা কর্মীরা ভবনের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে।

এর আগে রাশিয়ায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। গভীর রাতে শতাধিক ড্রোন দেশটিতে আঘাত হানে। এদের বেশিরভাগ ঠেকানো সম্ভব হলেও কয়েকটি প্রাণঘাতী আঘাত হানে। বুধবার (২৯ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। গ্ল্যাডকভ টেলিগ্রামে লিখেছেন, বেলগোরোড অঞ্চলের রাজুমনয়ে গ্রামের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। ফলে সেখানে সপ্তাহের সবচেয়ে খারাপ ঘটনাটি ঘটেছে। দুই বছরের একটি শিশু এবং তার মা নিহত হয়েছেন। বাড়িতে থাকা আরও এক শিশু এবং তার বাবা আহত হয়েছেন।

একটি পৃথক বিবৃতিতে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাতে রাশিয়ার একাধিক অঞ্চলে ১০৪টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়। এদের মধ্যে কুর্স্ক অঞ্চলে ৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়। এ ছাড়া ব্রায়ানস্ক অঞ্চলে ২৭টি, স্মোলেনস্কে ১১টি, টোভারে ৭টি এবং বেলগোরোডে ৪টি ড্রোন ধ্বংস করা হয়। নিঝনি নভগোরড এবং কালুগা অঞ্চলে ৩টি ড্রোন আটকায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেমনি একটি রোস্তভ অঞ্চলে এবং আরেকটি লেনিনগ্রাদ অঞ্চলে ভূপাতিত করে রাশিয়ার সামরিক বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X