কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস

হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ। ছবি : সংগৃহীত
হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশে মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় শক্তিশালী ড্রোন-মিসাইল ব্যবহার করে মস্কো।

সোমবার (২৩ জুন) গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানান।

রাতের হামলায় এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আবাসিক এলাকায় আগুন লেগে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন ও বোমা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ।

মার্কিন দূতাবাস থেকে এক কিলোমিটারেরও কম দূরে কিয়েভের ব্যস্ত শেভচেনকিভস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সেখান থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

৩৩ বছর বয়সী ভ্যালেরি মানকুতা বর্ণনা করেন, ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর তিনি তার জানালা দিয়ে তৃতীয় তলায় লাফিয়ে পড়েন। কীভাবে বেঁচে গেছি জানি না। ভয়ংকর বিস্ফোরণ হচ্ছিল। রয়টার্স ওই এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ শনাক্ত করেছে। হামলার পর সেসবের ছবি তুলে রেখেছেন সাংবাদিকরা।

নির্মাণশ্রমিক মানকুতা বলেন, আমার গায়ে ইট ভেঙে পড়ে। আমার মুখে বালু ঢুকে যায়। এটা সম্পূর্ণ নরক ছিল। আমি ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ি। সেখান থেকে কোনো মতে বের হই।

কিয়েভের জরুরি পরিষেবা জানিয়েছে, কিয়েভে হামলায় চার শিশুসহ কমপক্ষে ৩৪ জন আহত হয়েছে।

মধ্যরাত থেকে প্রায় ভোর পর্যন্ত হামলা চলে। শহরটি বিস্ফোরণ এবং ড্রোনগুলোকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ইউনিটের মেশিনগানের গুলির শব্দে কেঁপে ওঠে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা চারটি ইউক্রেনীয় অঞ্চলে আক্রমণ হয়েছে। রাশিয়ার ৩৫২টি ড্রোনের মধ্যে ৩৩৯টি এবং ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে তারা।

সোমবারের হামলাগুলো হেগে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে ঘটল। এ সম্মেলনে সাহায্যপ্রাপ্তি নিয়ে আলোচনা করতে ভলোদিমির জেলেনস্কি ব্রিটেন সফর করছেন।

ইউক্রেন দাবি করেছে, রুশ বাহিনী ইচ্ছেকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছে। মধ্যরাতের হামলাও এর একটি উদাহরণ। তবে রাশিয়া সর্বশেষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X