কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১০:৫৬ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়াকে মোকাবিলায় এবার এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

নেদারল্যান্ডের আকাশে এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : রয়টার্স
নেদারল্যান্ডের আকাশে এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : রয়টার্স

এবার রাশিয়াকে মোকাবিলায় এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। সম্প্রতি ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে এ যুদ্ধবিমানের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে পাইলটদের প্রশিক্ষণ শেষে দ্রুতই ইউক্রেনের বহরে যুক্ত হবে এ যুদ্ধবিমান।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

কর্মকর্তারা জানান, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার জন্য ডেনমার্ক ও নেদারল্যান্ডকে যুক্তরাষ্ট্র অতিদ্রুত আনুষ্ঠানিক অনুমোদন করবে। এর ফলে পাইলটদের প্রশিক্ষণ শেষে তাদের কাছে এ বিমান হস্তান্তর করা হবে। এর আগে রাশিয়ার বিমানবাহিনীকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এ যুদ্ধবিমান চেয়েছিল ইউক্রেন।

সম্প্রতি ডেনমার্ক ও নেদারল্যান্ড এ যুদ্ধবিমান ইউক্রেনকে হস্তান্তর করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদন চায়। যুক্তরাষ্ট্র অনুমোদন দিলে তাদের মিত্র ইউক্রেনকে এ যুদ্ধবিমান হস্তান্তর করা হবে।

রয়টার্স জানিয়েছে, চলতি মাসের শুরুতে ১১টি দেশের সহযোগিতায় ডেনমার্কে পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ন্যাটোভুক্ত দেশ ডেনমার্ক ও নেদারল্যান্ড পাইলটদের প্রশিক্ষণ, কর্মী সহায়তা, রক্ষণাবেক্ষণসহ বিমানের যুদ্ধকালীন যাবতীয় সহায়তা দেবে।

ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রয়েলস পলসেন জুলাই মাসে জানান, আশা করা হচ্ছে, ২০২৪ সালের শুরুতে পাইলটদের প্রশিক্ষণ শেষ হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন অনুমোদনের বিষয়ে ডেনমার্ক ও নেদারল্যান্ডকে চিঠি দিয়েছেন।

চিঠিতে ব্লিঙ্কেন লিখেন, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ ও তাদের এফ-১৬ বিমান হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। এর ফলে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন ও সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরক্ষায় সামর্থ্য হবে। এ অনুমোদনের ফলে ইউক্রেনের প্রথম ধাপের পাইলটরা দ্রুতই তাদের প্রশিক্ষণ শেষ করলে দেশটির প্রতিরক্ষা বহরে নতুন মাত্রা যুক্ত হবে।

এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রশিক্ষণের বিষয়ে আভাস দেন। তিনি জানান, ডেনমার্ক ছাড়াও রোমানিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বুধবার বিকেলে দেশটির এক টেলিভিশনকে জানান, আগামী শরৎ ও শীতকাল নাগাদ তারা এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X