কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জি-সেভেন কি তার গুরুত্ব হারাচ্ছে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে গ্রুপ সেভেন (জি-সেভেন) থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমি পুতিনকে বিশ্বাস করি এবং তিনি শান্তি চান।’ ট্রাম্প আরও জানান যে, তিনি আশা করেন রাশিয়া আবার জি-সেভেনে ফিরে আসবে।

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগে পর্যন্ত রাশিয়া ছিল জি৮-এর সদস্য। ২০১৪ সালে রাশিয়াকে গ্রুপ সেভেন থেকে বের করা হয়েছিল, তখন এটি গ্রুপ অব এইট (জি-৮) নামে পরিচিত ছিল। বর্তমানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই গ্রুপের সদস্য।

এ বছর কানাডা জি৭ জোটের সভাপতির দায়িত্বে রয়েছে। রাশিয়াকে জি৭ এ ফিরিয়ে আনার বিষয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখান করেছে কানাডা।

ক্রেমলিনের দৃষ্টিকোণ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া এখন জি-২০-তে সহযোগিতা করতে আগ্রহী। কারণ তিনি মনে করেন জি-৭ তার অর্থনৈতিক নেতৃত্ব হারিয়েছে। পেসকভ আরও উল্লেখ করেন, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র এখন অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়েছে।

উল্লেখ্য, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন জি-২০ গ্রুপের সদস্য। তথ্য: রয়টার্স, পার্সটুডে, আনাদুলু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X