কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়াকে জি৭-এ ফিরিয়ে আনতে চান ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

রাশিয়াকে আবার শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ জোটে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে জোট থেকে বহিষ্কার করা ভুল ছিল। তিনি মনে করেন, রাশিয়াকে আলোচনার টেবিলে ফেরানো উচিত। পুতিনও এই জোটে ফিরে আসতে চাইবেন।

ট্রাম্পের মতে, এটি রাশিয়াকে পছন্দ বা অপছন্দ করার বিষয় নয়। বরং বৃহত্তর বৈশ্বিক আলোচনার অংশ হিসেবে রাশিয়াকে ফিরিয়ে আনা উচিত।

এ বছর কানাডা জি৭ জোটের সভাপতির দায়িত্বে রয়েছে। ট্রাম্পের এ মন্তব্যের পর কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগে পর্যন্ত রাশিয়া ছিল জি৮-এর সদস্য। তখন এই জোটটি জি৮ নামে পরিচিত ছিল। তবে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে এই জোট থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে এটি শুধুমাত্র জি৭ হিসেবে পরিচিত হতে থাকে। তথ্য: রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X