কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:৪৩ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

তৃতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গে নরওয়ে-চেক-মলদোভা ও হাঙ্গেরির প্রতিক্রিয়া

জোনাস গাহর, পেত্র পাভেল, ট্রাম্প, মায়া সান্ডু, ভিক্টর অরবান ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত
জোনাস গাহর, পেত্র পাভেল, ট্রাম্প, মায়া সান্ডু, ভিক্টর অরবান ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’ বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ের ট্রাম্প বিশ্বযুদ্ধের প্রসঙ্গ তোলেন। এর প্রতিক্রিয়া জানিয়ে এক্স-এ পোস্ট করছেন বিশ্বনেতারা।

আলজাজিরার এক প্রতিবেদনে নরওয়ে, চেক, মলদোভা ও হাঙ্গেরির সরকার প্রধানদের এক্স-বার্তা তুলে ধরা হয়। তাতে ইউক্রেন-রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেন, আজ হোয়াইট হাউস থেকে আমরা যা দেখলাম তা গুরুতর এবং হতাশাজনক। ট্রাম্প জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে জুয়া খেলার অভিযোগ এনেছেন। তা গভীরভাবে অযৌক্তিক এবং আমি এই বক্তব্য থেকে নিজেকে দূরে রাখছি। নরওয়ে তাদের স্বাধীনতার সংগ্রামে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।

চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল লিখেছেন, আমরা আগের চেয়েও বেশি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি। ইউরোপের প্রচেষ্টা জোরদার করার সময় এসেছে।

মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্ডু লিখেছেন, সত্যটি সহজ। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। রাশিয়া আক্রমণকারী। ইউক্রেন তার স্বাধীনতা রক্ষা করে চলেছে এবং আমাদেরও। আমরা ইউক্রেনের সাথে আছি।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান লিখেছেন, শক্তিশালী মানুষ শান্তি তৈরি করে, দুর্বল মানুষ যুদ্ধ করে। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির পক্ষে সাহসের সাথে দাঁড়িয়েছিলেন। যদিও অনেকের পক্ষে এটি হজম করা কঠিন ছিল। ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X