কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার অভিযোগে জার্মানিতে গ্রেপ্তার ২ মার্কিন সেনা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জার্মানিতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের দুই সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। আজ সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রোববার এক বিবৃতিতে জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ট্রেভসের পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার পর দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই আমেরিকান সেনাবাহিনীর সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, গত শনিবার (১৯ আগস্ট) রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের উইটলিচের শহর সাউব্রেনারের একটি মেলায় কয়েকজন ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের এই বাগবিতণ্ডা মারামারিতে গড়ালে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মারা যান। এরপই ঘটনাস্থল থেকে দুজন পুরুষ ও দুজন নারী পালিয়ে যান।

তবে তাদের দ্রুতই চিহ্নিত করে পুলিশ। এরপর ওই দুই সেনা সদস্যকে মার্কিন কর্তৃপক্ষের হাতে সোপর্দ করার আগে তাদের গ্রেপ্তার করা হয়। এখন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আইন অনুযায়ী তাদের বিচার করবে যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জার্মানিতে মার্কিন সেনাঘাঁটি রয়েছে। তবে বার্লিন প্রাচীরের পতনের পর এই সেনা সংখ্যা কমে এসেছে। ১৯৯০ সালে জার্মানিতে ২ লাখ সেনা অবস্থান করলেও বর্তমানে সাড়ে ৩৪ হাজার সেনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X