কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১২:৪৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের পাইলটদের এফ-১৬ প্রশিক্ষণের সময় জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : বিমানবাহিনী
যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : বিমানবাহিনী

এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ পাচ্ছে ইউক্রেন। এ প্রশিক্ষণ দেওয়ার জন্য সময়ও ঘোষণা করেছে দেশটি। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন শুরুর ১৮ মাস পর এ প্রশিক্ষণ শুরুর কথা জানাল যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মিত্রদেশগুলোর সহায়তায় আগামী মাস থেকে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিমান বাহিনীকে শক্তিশালী করতে এ প্রশিক্ষণ দেওয়া হবে। সেপ্টেম্বরে এ প্রশিক্ষণ নেওয়ার আগে ইউক্রেনের পাইলটদের ইংরেজি শিখতে হবে। এরপর তারা অ্যাডভান্সড ফাইটারের প্রশিক্ষণ পাবেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওয়াশিংটনে পেন্টাগনের মুখপাত্র পাট রিডার জানান, টেক্সাস ও আরিজোনায় পাইলটদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ সময়ে বেশকিছু পাইলটকে প্রশিক্ষণে এবং অনেককে বিমানের রক্ষণাবেক্ষণ শেখানো হবে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোনালাপে এ সময় নির্ধারণ করেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তার আঙ্গীকারের কথা পুনব্যক্ত করেন। তিনি বলেন, যুদ্ধ যত দীর্ঘই হোক যুক্তরাষ্ট্রে ইউক্রেনে পাশে থাকবে। এছাড়া রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র নিজেরা প্রশিক্ষণ দেওয়ার আগে তারা নেদারল্যান্ড ও ডেনমার্ককে এ বিমান দেওয়ার জন্য অনুমোদন দেয়। এর ফলে পাইলটদের প্রশিক্ষণ শেষে দ্রুতই ইউক্রেনের বহরে যুক্ত হবে এ যুদ্ধবিমান।

গত সপ্তাহে দেশটির কর্মকর্তারা জানান, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার জন্য ডেনমার্ক ও নেদারল্যান্ডকে যুক্তরাষ্ট্র অতিদ্রুত আনুষ্ঠানিক অনুমোদন করবে। এর ফলে পাইলটদের প্রশিক্ষণ শেষে তাদের কাছে এ বিমান হস্তান্তর করা হবে। এর আগে রাশিয়ার বিমানবাহিনীকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এ যুদ্ধবিমান চেয়েছিল ইউক্রেন।

গত সপ্তাহে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের শুরুতে ১১টি দেশের সহযোগিতায় ডেনমার্কে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ন্যাটোভুক্ত দেশ ডেনমার্ক ও নেদারল্যান্ড পাইলটদের প্রশিক্ষণ, কর্মী সহায়তা, রক্ষণাবেক্ষণসহ বিমানের যুদ্ধকালীন যাবতীয় সহায়তা দেবে।

ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রয়েলস পলসেন জুলাই মাসে জানান, আশা করা হচ্ছে, ২০২৪ সালের শুরুতে পাইলটদের প্রশিক্ষণ শেষ হবে।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত ওই সময়ে দেশটির এক টেলিভিশনকে জানান, আগামী শরৎ ও শীতকাল নাগাদ তারা এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X