কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রিগোজিনের মৃত্যুতে আবেগঘন বার্তা মুসলিম নেতার

ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে রমজান কাদিরভ। পুরোনো ছবি
ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে রমজান কাদিরভ। পুরোনো ছবি

রাশিয়ার মস্কোয় বিমান দুর্ঘটনায় নিহত রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের প্রশংসা করেছেন চেচেন মুসলিম নেতা রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত রমজান কাদিরভ।

আজ শুক্রবার (২৫ আগস্ট) দীর্ঘ এক টেলিগ্রাম বার্তায় রমজান বলেন, ‘আমরা দীর্ঘদিনের বন্ধু। আমরা বিভিন্ন সময়ে অনেক জটিল সমস্যা সমাধান করেছি। সাড়াদান, অনন্য যোগাযোগ দক্ষতা ও অধ্যবসায় প্রিগোজিনকে অন্যদের থেকে স্বতন্ত্র করেছে।’

তিনি বলেন, আমরা সব সময়ই সহায়তা করার ব্যাপারে প্রস্তুত ছিলাম। আমরা হৃদয়ের অন্তস্থল থেকে এটা করেছি।

রমাজান আরও বলেন, জাতীয় পর্যায়ে প্রিগোজিন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তবে সম্প্রতি তিনি দেশে যা ঘটছে তার সম্পূর্ণ চিত্রটি দেখতে পাননি বা দেখতে চাননি।

তিনি বলেন, আমি তাকে জাতীয় স্বার্থে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগের কথা বলেছি। তবে নিজের উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারে সে ছিল দৃঢ়প্রতিজ্ঞ।

ইউক্রেন যুদ্ধে ওয়াগনারের অবদান নিয়ে রমজান বলেন, কোনো সন্দেহ নেই যে তিনি বিশেষ সামরিক অভিযানে অনেক অবদান রেখেছিলেন। সেই কৃতিত্ব তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। তার মৃত্যু রাশিয়ার জন্য বড় ক্ষতি।

গত বুধবার (২৩ আগস্ট) বিকেলে মস্কোর টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে ১০ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহত সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও রয়েছেন বলে জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ওয়াগনারপ্রধান প্রিগোজিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা। এমনকি ইউক্রেনের বাখমুত শহর দখলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ওয়াগনার বাহিনী।

তবে রুশ সামরিক নেতাদের প্রতি অসন্তোষ থেকে গত ২৩ জুন বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। যদিও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সেই বিদ্রোহ থেকে সরে আসেন তিনি। এ বিদ্রোহের পর পুতিনের চক্ষুশূলে পরিণত হন প্রিগোজিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X