কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১১:৫১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০১:১১ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ৪০টির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাইবেরিয়ার গভীরে অবস্থিত একটি কৌশলগত বিমানঘাঁটিতে রাশিয়ার পারমাণবিক বোমারু যুদ্ধবিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রাশিয়ার ৪০টিরও বেশি বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ।

রোববার (১ জুন) এই হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এসবিইউর এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, রুশ টিইউ-৯৫ এবং টিইউ-২২ স্ট্র্যাটেজিক বোম্বার্সসহ অন্যান্য বিমান ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এই যুদ্ধবিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায়ই দূরপাল্লার মিসাইল ছোড়ে।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের ওই গোয়েন্দা কর্মকর্তার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি।

জানা গেছে, রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের একটি বিমানঘাঁটিতে এ হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার ভূখণ্ডের সবচেয়ে গভীরে ইউক্রেনের হামলার ঘটনা। ইরকুর্স্ক অঞ্চলের রুশ গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের দূরনিয়ন্ত্রিত ড্রোনের মাধ্যমে স্রিদনি গ্রামের ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

এর আগে রোববার সকালে ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে সাতজন নিহত হন। এর কয়েক ঘণ্টা পরই রুশ বিমানঘাঁটি এবং যুদ্ধবিমান লক্ষ্য করে ইউক্রেনের হামলার ঘটনা ঘটল।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টকে জানিয়েছেন, রাশিয়া যেসব যুদ্ধবিমান ব্যবহার করে তাদের অঞ্চলে হামলা চালায়, আজ তারা ড্রোন দিয়ে সেসব বিমানে হামলা চালাচ্ছেন।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, কয়েক দিনের মধ্যেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু এতে সফল হননি তিনি।

যদিও দুটি দেশকে আলোচনার টেবিলে বসাতে সমর্থ হয়েছেন ট্রাম্প। কিন্তু এই আলোচনাও আলোর মুখ দেখেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X