কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সেনা নিহত

এমআই-৮ সিরিজের হেলিকপ্টার। ছবি : রয়টার্স
এমআই-৮ সিরিজের হেলিকপ্টার। ছবি : রয়টার্স

ইউক্রেনে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সশস্ত্র সেনা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে মিশন চলাকালে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি মিশন চালানোর সময় মঙ্গলবার (২৯ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। পরের দিন বুধবার এ তথ্য জানায় সেনাবাহিনী। দেশটির সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের দাবি, নিহত ৬ ব্যক্তিই পাইলট ছিলেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এমআই-৮ সিরিজের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের বড় শহর বাখমুতে এ দুর্ঘটনা ঘটেছে। এ অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের পর সবচেয়ে বেশি হামলা হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টার দুটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনস্কা প্রাভদার বরাতে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, অজ্ঞাত পরিস্থিতিতে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তবে হেলিকপ্টার দুটি ভূপাতিত করা হয়েছে কিনা তা স্পষ্ট হওয়া যায়নি।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা বলেন, হেলিকপ্টারের ছয়জনই সামরিক কর্মকর্তা ছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X