কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সামরিক বিমানে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার সারমিক বিমান ইলিউশিন-৭৬। ছবি : বিবিসি
রাশিয়ার সারমিক বিমান ইলিউশিন-৭৬। ছবি : বিবিসি

রাশিয়ার সামরিক বিমানে হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (৩০ আগস্ট) রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেসকভে ড্রোন হামলা চালায়। এতে দুটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইলিউশিন-৭৬ সিরিজের দুটি সামিরিক পরিবহন বিমানে আগুন লেগে যায়।

বুধবার সকালে স্থানীয় গভর্নর জানিয়েছেন, সেনাবাহিনী হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। এ সময়ে হামলার একটি ভিডিও আপলোড করা হয়েছে। এতে সেখানে আগুনের বড় কুণ্ডলী ও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

পেসকভ মূলত ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটার দূরে এবং এস্তোনিয়ার সীমান্তবর্তী শহর। যদিও সর্বশেষ এ হামলা বিষয়ে মুখ খোলেনি ইউক্রেন। দেশটি সাধারণত রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে খুবই কম মন্তব্য করে।

পেসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদারনিকভ টেলিগ্রামে জানান, প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করেছে। এ হামলায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জরুরি পরিসেবার বরাতে জানিয়েছে, ইলিউশিন-৭৬ সিরিজের চারটি বিমান ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে দুটি বিমানে বিস্ফোরণে আগুন লেগে গেছে।

গত কয়েক সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। এর ফলে দেশজুড়ে বিস্ফোরণও বেড়েছে। পেসকভে এর আগে গত মে মাসে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X