কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’

রোবটিক্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি সাইবার তেলাপোকা। ছবি : রয়টার্স
রোবটিক্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি সাইবার তেলাপোকা। ছবি : রয়টার্স

যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য এক নতুন প্রযুক্তি তৈরি করছে জার্মানি। সামরিক প্রযুক্তিতে দেশটি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। পিঠে লাগানো ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর দিয়ে এগুলো শত্রুর অবস্থান এবং পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেবে।

সাইবার তেলাপোকাগুলো দূর থেকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি, একাধিক তেলাপোকা একসঙ্গে ঝাঁক বেঁধে কাজ করতে পারবে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। কঠিন ও বিপজ্জনক এলাকায় এই পোকাগুলো সেনাদের জন্য জরুরি গোয়েন্দা তথ্য নিয়ে আসবে, যেখানে মানুষের পা দেওয়া কঠিন।

জার্মানির ‘সোয়ার্ম বায়োট্যাকটিক্স’ নামক একটি কোম্পানি এই প্রযুক্তি তৈরি করছে। কোম্পানির প্রধান স্টেফান উইলহেলম বলেছেন, আমাদের বায়ো-রোবটগুলো জীবিত পোকামাকড়ের উপর ভিত্তি করে তৈরি, যা উন্নত সেন্সর ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা সজ্জিত। এগুলো স্বাধীনভাবে কিংবা ঝাঁক বেঁধে কাজ করতে সক্ষম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাড়িয়েছে। এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি যুদ্ধের ধরনই পালটে দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আগের দিনের ভারী যুদ্ধযন্ত্রের পরিবর্তে ছোট ছোট, চতুর এবং স্বয়ংক্রিয় রোবটগুলোই এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র দখল করবে।

বিশ্লেষকরা বলছেন, সাইবার তেলাপোকার মতো প্রযুক্তি শুধু সেনাবাহিনীর জন্যই নয়, নিরাপত্তা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে তাদের প্রতিরক্ষা নীতি ও মনোভাবের বড় পরিবর্তন ঘটেছে জার্মানি। দেশটি এখন শুধু অস্ত্রের পরিমাণ বাড়ানো নয়, আধুনিক ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X