কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিইউএফটিতে দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০)

বিইউএফটিতে দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো। ছবি : সৌজন্য
বিইউএফটিতে দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো। ছবি : সৌজন্য

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে উদ্বোধন হয়েছে দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০), পাওয়ার্ড বাই তাজা হেয়ার ওয়েল ও প্রাইম ব্যাংক।

রোববার (১৪ ডিসেম্বর) এ এক্সপোর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ এক্সপো কো-পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার, কইথে বাংলাদেশ ও এমএসআই ইন্টারন্যাশনাল। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে ‘নেতৃত্ব এবং সাফল্য কীভাবে তৈরি করা যায়’ এই স্লোগানে বিজনেস কেস কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, সেমিনার, কালচারাল শো এবং ট্রেনিং সেশনসহ বিভিন্ন সেশনের মাধ্যমে এবারের মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

দেশের নানা প্রান্ত থেকে ৫০টিরও বেশি হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুড এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল এসেছে এই মেলায়। আয়োজনে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল, অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, তাজা হেয়ার অয়েলের সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়েলা আবেদিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, স্টেপ ফুটওয়্যারের সিইও আমিনুল ইসলাম শামীম, বিইউএফটি বিজনেস ক্লাবের অ্যাডভাইজর শেখ মোহাম্মদ ইমরানসহ বেশ কয়েকজন শিল্পোদ্যোক্তা, করপোরেট নেতা, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১০

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১২

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৪

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৫

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৬

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৭

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৮

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৯

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

২০
X