কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যস্ত রাস্তায় পড়ল বিমান, দাউদাউ আগুনে নিহত ২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শহরের ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি ছোট আকারের ‘ফ্রেসিয়া আরজি’ আল্ট্রালাইট উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কে মুখ থুবড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হয়। এ সময় সড়কে থাকা গাড়িগুলো প্রাণপণে এড়িয়ে চলার চেষ্টা করে।

উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়াতে এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হন বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) ও তার সঙ্গিনী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। জানা গেছে, সার্জিও পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট ছিলেন। দুজনেরই বাড়ি লম্বার্দির রাজধানী মিলানে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিকে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। তবে সফল না হয়ে সেটি হাইওয়েতে বিধ্বস্ত হয়। এতে দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের চালক আহত হন। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্রেসিয়া পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করেছে। এরই মধ্যে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত জুনে ভারতের আহমেদাবাদের একটি লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট। লন্ডনের গ্যাটউইকগামী ওই ফ্লাইটে ২৬০ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X