কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য

পুতিন ও পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
পুতিন ও পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে আলোচনায়। এরই মধ্যে ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে। দেশ তিনটি সেই প্রেক্ষাপটে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে, যেন ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। এ নিয়ে রাশিয়া দেশটির প্রতিক্রিয়া জানিয়েছে। তবে চীনের তিয়ানজিনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কাছে পেয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আনাদোলু এজেন্সি।

বহুজাতিক এই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যে এই সম্মেলন খুব তাৎপর্যপূর্ণ। এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে চীন, রাশিয়া ও ভারত। সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের এই সম্মেলনে হাজির হয়েছেন ইরানি প্রেসিডেন্টও। সেখানেই পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সোমবার (১ সেপ্টেম্বর) ক্রেমলিন এমন তথ্য জানিয়েছে।

পুতিন জানান, ইরানকে মোটেও একা ছেড়ে দেননি তিনি। বরং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিয়মিতই উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হয় বলে জানান পুতিন। রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্য পশ্চিমাদের জন্য বার্তা হিসেবেই দেখা হচ্ছে। কেননা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা যখন ইরানকে চাপে রেখেছে, তখন রাশিয়ার এই পাশে দাঁড়ানো, তেহরানের শক্তি বহু গুণে বাড়িয়ে দেবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X