কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

জর্জিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে উত্তেজিত জনতার হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। দেশটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা বাহিনীর জলকামান, পিপার স্প্রে, লাঠিচার্জ কিছুই তাদের যেন ঠেকাতে পারছিল না। এক পর্যায়ে বিক্ষুব্ধরা রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করে। তবে আগে থেকে আইনশৃ্ঙ্খলা রক্ষাবাহিনীর প্রস্তুতি থাকায় এ যাত্রা রক্ষা পায় প্রেসিডেন্ট প্রাসাদ।

রোববার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা এবং নির্বাচনী কারচুপির অভিযোগে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভ ঘিরে সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে।

শনিবার রাজধানীতে বিক্ষোভের ডাক দেয় সরকারবিরোধীরা। এ আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা ছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে।

গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করে। কিন্তু বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগে আন্দোলন করে আসছে। বিক্ষোভকারীরা মূলত ইউরোপীয় ইউনিয়নপন্থি। রাজনৈতিক অস্থিরতায় সরকারি বিভিন্ন দপ্তরে অচলাবস্থা বিরাজ করছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X